মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
বাংলাদেশ

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : অন্তর্বর্তী সরকার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানায়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহির ঊর্ধ্বে নয়। এই জঘন্য অপরাধের দায়ীদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে। তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে সরকার সব নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করে মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।