মূল লেখায় যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
৯ বছরের অরিনা প্রধানমন্ত্রীকে উপহার দিল হাতে লেখা পুরো কুরআন এইমাত্রঅন্যান্য ৯ বছরের অরিনা প্রধানমন্ত্রীকে উপহার দিল হাতে লেখা পুরো কুরআন নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ‘সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়’, পরীমণির ঘটনায় শিবা শানু এইমাত্রঅন্যান্য ‘সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়’, পরীমণির ঘটনায় শিবা শানু ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ এইমাত্রঅন্যান্য ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান এইমাত্রঅন্যান্য বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর
বাংলাদেশ

কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কবিরাজ আটক

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কবিরাজ আটক

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজন কবিরাজকে আটক করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম আবদুর রব (৭৩)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং কবিরাজি ব্যবসা করেন।

র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত তাহমিনা বেগমের মোবাইল ট্র্যাকিং করে শেষ কল পাওয়া গেছে ওই কবিরাজের। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

হত্যার ঘটনার পাশের বাসার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, এদিন সকাল ৮টা ৮ মিনিটে মাথায় টুপি ও পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। বেলা ১১টা ২২ মিনিটে তাকে একবার বের হতে দেখা যায়, তবে ১২ মিনিট পরই তিনি আবার ভেতরে ঢোকেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর বের হতে দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তিকেই আটক করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজের ব্যক্তিই আটককৃত ব্যক্তি কিনা সেটি নিশ্চিত করেনি র‍্যাব বা পুলিশ।

প্রসঙ্গত, সোমবার ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।