মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ছাত্রদলের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ডাকসু নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির সিনেট ভবনে তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্য ও টেবিল চাপড়ে কথা বলতে দেখা যায়।

ভিসির কাছে নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। অভিযোগগুলো ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবির দ্বারা প্রভাবিত। ভোটগ্রহণ চলার সময় থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে চারপাশে জামায়াত-শিবিরের লোকজনের জড়ো হওয়ার খবর ভিসি জানেন কিনা, এমন অভিযোগও ছিল তাদের।

এ প্রসঙ্গে ভিসি বলেন, গণজমায়েতের খবর আমরা পেয়েছি। আমাদের জানামতে এটা শুরু হয়েছে বিকেল ৪টার পর। বিশ্ববিদ্যালয়ের ৮টি পয়েন্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

ঢাবি ভিসি আরও বলেন, যেকোনো অংশীজনের মতামতকে আমরা সম্মান করি। শুধু জামায়াত নয়, অন্য কোনো রাজনৈতিক দলের দ্বারা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাবিত নয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।

এদিকে, ডাকসু ও হল সংসদ ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

এর আগে, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে জানান ঢাবি ভিসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্জন হল ভোট কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনাটি অপ্রত্যাশিত। এ ঘটনায় সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন।