মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

মোহাম্মদপুরে ফের ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মোহাম্মদপুরে ফের ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

দুদিনের ব্যবধানে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।

এ ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপের’ নাটা ফয়সল ও শরীফ নামে দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ও আজ ভোর ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় পৃথক ছিনতাইয়ের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুজনেই মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

নিহত একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, আরেকজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি রফিক।

এর আগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের ১২ নম্বর সড়কে মোবাইল ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন দুই যুবক। তাদের মধ্যে একজন নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। নিহতের নাম ইয়ামিন (২৩)। ফাহিম (২৩) নামে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।