মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
বাংলাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ ভাইবোনের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ ভাইবোনের

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

তিন শিশু হলো- পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবণ ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। ঈদ উপলক্ষে পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ টের পাননি। কিছুক্ষণ পর গ্রামের এক নারী পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে গ্রামবাসী পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। তিনজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, তিন শিশুর নিথর দেহ এক সঙ্গে রাখা হয়েছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের বাবা-মায়েরা। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চম্পক কিশোর সাহা সুমন বলেন, তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।