মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ এইমাত্রঅন্যান্য ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি এইমাত্রঅন্যান্য রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ এইমাত্রঅন্যান্য পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের এইমাত্রঅন্যান্য ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বাংলাদেশ

ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনল চীন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনল চীন

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ঢাকার চীনা দূতাবাস। 

শ‌নিবার (১৩ সেপ্টেম্বর) চীনা দূতাবাসের ফেসবুকে এক নোটিশে ভিসা সংক্রান্ত নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন প্রক্রিয়া অনুযায়ী, আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এ জন্য চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল ওয়েবসাইটেই পাওয়া যাবে। যদি ফলাফলে ‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি’ সরবরাহের কথা উল্লেখ থাকে, তবে তা দ্রুত সংশোধন বা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে। এছাড়া যদি ‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি’ আসে, তবে আবেদনকারীকে নির্ধারিত তারিখে দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে।

যদি প্রাথমিক পর্যালোচনায় আবেদন অনুমোদিত হয়, তবে আবেদনকারী বা তাদের প্রতিনিধি পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দেবেন। এ সময় বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) ও ভিসা ফি জমা দিতে হবে। তবে ১৪ বছরের কম বয়সী, ৭০ বছরের বেশি বয়সী, গত পাঁচ বছরে আঙুলের ছাপ দেওয়া আবেদনকারী বা শারীরিক কারণে যারা আঙুলের ছাপ দিতে অক্ষম- তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।

আবেদনকারীরা নির্ধারিত তারিখে ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত নিয়মিত প্রক্রিয়ায় ৪ কর্মদিবসে ভিসা দেওয়া হয়, জরুরি প্রক্রিয়ায় ৩ কর্মদিবসে ভিসা সংগ্রহ করা যায়।

দূতাবাস জানিয়েছে, যদি কোনো এজেন্সি ভিসা আবেদন করে এবং প্রাথমিক পর্যবেক্ষণে তা প্রত্যাখ্যাত হয়, তবে ৩ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বা সংশোধন জমা দিতে হবে। প্রাথমিক অনুমোদনের পর ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে। এরপর এক কর্মদিবসের মধ্যে ভিসা সরবরাহ করা হবে।