মূল লেখায় যান
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক এইমাত্রঅন্যান্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি এইমাত্রঅন্যান্য বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য এইমাত্রঅন্যান্য যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা এইমাত্রঅন্যান্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ এইমাত্রঅন্যান্য শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ এইমাত্রঅন্যান্য দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
বাংলাদেশ

মরদেহ সৎকার করতে যাওয়ার পথে নৌকাডুবি, নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মরদেহ সৎকার করতে যাওয়ার পথে নৌকাডুবি, নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মরদেহ সৎকারে গিয়ে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সর্বশেষ দীলিপের (৩২) মরদেহ পাওয়া গেছে। এর আগে সকালে হরেন সাহার (৬৫) মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা ও বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দীলিপের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দীলিপের বাড়ি ফরাদপুর গ্রামে ও হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে।

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদী পার হয়ে চরে একটি মরদেহ সৎকার করতে যাচ্ছিলেন প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি। এসময় নৌকাটি স্রোতের তোড়ে ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। নিখোঁজের কিছুক্ষণ পর কাঁঠালবাড়িয়া গ্রামের জিতেন মণ্ডলকে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, শনিবার দিনভর আত্মীয়-স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু শনিবার রাত ৯টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এরপর ডুবুরি দল ফিরে গেলেও তারা নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। পরে তাদের মরদেহ পাওয়া গেছে।

এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নিখোঁজ দুজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।