মূল লেখায় যান
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন এইমাত্রঅন্যান্য কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে এইমাত্রঅন্যান্য বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ এইমাত্রঅন্যান্য ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ এইমাত্রঅন্যান্য বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার এইমাত্রঅন্যান্য নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার এইমাত্রঅন্যান্য ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার
বাণিজ্য

চড়া সবজির বাজার, কমেনি মরিচের দামও

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চড়া সবজির বাজার, কমেনি মরিচের দামও

বাজারে সবজির ঝাঁজ কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে আসা, বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দাম যাওয়া মরিচের দাম এখনও কমেনি। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ মানভেদে ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম দেখা গেছে আজকের বাজারে। সেই সঙ্গে কাঁচা মরিচও বিক্রি হচ্ছে অতিরিক্ত বাড়তি দামে।

আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, জালি ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান। তিনি বলেন, বেশ কিছুদিন যাবত সব ধরনের সবজির দাম অতিরিক্ত। কিছুদিন আগে হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ার পর থেকে আর দাম কমছে না। আসলে সাধারণ ক্রেতাদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা উচিত, কিন্তু এই উদ্যোগ কখনোই নিতে দেখা যায়নি। ফলে বিক্রেতারা যেমন ইচ্ছা তেমন দাম আদায় করছে সাধারণের কাছ থেকে। আজ এক পোয়া কাঁচা মরিচ কিনলাম ৮০ টাকায়।

সবজির দাম বাড়তি দাম বিষয়ে মহাখালীর সবজি বিক্রেতা আব্দুল মালেক মিয়া বলেন, গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। এর মূল কারণ, বেশ কিছু সবজির ইতোমধ্যে মৌসুম শেষ হয়েছে এ কারণে বাজারের সরবরাহ কম। ‌ এর সঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি ঢাকায় তুলনামূলক কম আসছে। সরবরাহ কম থাকার কারণে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। 

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন কাঁচা মরিচের দাম বিষয়ে বলেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল ফের বৃষ্টির কারণে আজকের বাজারে আবার প্রভাব পড়েছে। আজকে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।