মূল লেখায় যান
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন এইমাত্রঅন্যান্য কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে এইমাত্রঅন্যান্য বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ এইমাত্রঅন্যান্য ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ এইমাত্রঅন্যান্য বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার এইমাত্রঅন্যান্য নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার এইমাত্রঅন্যান্য ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার
বাণিজ্য

এলপিজির নতুন দাম নির্ধারণ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এলপিজির নতুন দাম নির্ধারণ

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা। আগের দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। কমানো হয়েছে ৩ টাকা। আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে মঙ্গলবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৩ আগস্ট এ গ্যাস প্রতি লিটারে চার টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

গত ২ জুলাই ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়। ওই সময়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দামও ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এরও আগে গত জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, এলপি গ্যাসের পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়। নতুন এ দাম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়।