মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
শিক্ষা

চাকসু নির্বাচনে অংশ নেবে না বাগছাস

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চাকসু নির্বাচনে অংশ নেবে না বাগছাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে কেউ চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির চবি শাখার সদস্যসচিব আল মাশনূন বিষয়টি নিশ্চিত করেছেন।

আল মাশনূন বলেন, আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী এককভাবে চাইলে নির্বাচনে অংশ নেবেন। এর কারণ জানতে চাইলে পরবর্তীতে জানাবেন বলেন তিনি।

এদিকে মঙ্গলবার নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম বিক্রি শেষ হতে যাচ্ছে। সে হিসেবে সকাল সাড়ে ৯টা থেকে শেষ দিনের মতো চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রি কার্যক্রম চলছে।

চাকসু ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় ফরম বিক্রি। সোমবার পর্যন্ত প্রথম দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ১৬৯টি ফরম বিক্রি হয়েছে।

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে মনোনয়ন সংগ্রহ করতে আসেন শিক্ষার্থীরা। শেষ দিনের চাপ সামলাতে বাড়তি জনবল নিয়োগ করেছে কমিশন। স্বতন্ত্র কিংবা প্যানেলের অংশ হিসেবে ফরম সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।

তপশিল অনুযায়ী আগামীকাল ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তপশিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।