মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
শিক্ষা

এবার পেছাল চাকসু নির্বাচন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এবার পেছাল চাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে। তিন দিন পিছিয়ে এ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।

আগের ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে পূজার ছুটির কারণে প্রার্থীদের প্রচারণার সময় কমে যাওয়ায় ভোটগ্রহণের তারিখ তিন দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে চাকসু নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। এর আগে, দুপুর ২টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এ প্রসঙ্গে কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ছুটির কারণে প্রার্থীরা মাত্র পাঁচ কার্যদিবস প্রচারণা চালাতে পারতেন। এ বিষয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরাও মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কমিশন ভোটের তারিখ পিছিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি থাকবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।