মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

আবারও একসঙ্গে শাকিব খান ও শবনম বুবলী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আবারও একসঙ্গে শাকিব খান ও শবনম বুবলী

আবারও একসঙ্গে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে। রোববার (৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেন বুবলী, যেখানে নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একান্ত পারিবারিক সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ে।

মোট ১১টি ছবিতে দেখা যায়, সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন শাকিব, এক সময় ধরে রেখেছেন ছেলে শেহজাদ খান বীরের হাত, আরেক সময় বুবলীর হাত। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লেখেন- ‘যুক্তরাষ্ট্রের জীবন।’

এর আগে, দুই বছর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল শাকিব খানকে। সে সময়ও শাকিবের পারিবারিক মুহূর্ত ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে।

ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। তবে ২০১৭ সালে সেই সংসার ভেঙে যায়। পরে, ২০১৮ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। তাদের ঘর আলো করে আসে আরেক পুত্র শেহজাদ খান বীর।

তবে বুবলীর সঙ্গেও শাকিবের সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে শাকিব খান একাকী থাকলেও, দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করছেন বলে জানা গেছে।