মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

প্রেম করছেন ধানুশ-ম্রুণাল!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রেম করছেন ধানুশ-ম্রুণাল!

দক্ষিণী সুপারস্টার ধানুশের জীবন যেন এখন রোমাঞ্চকর এক গল্প। একদিকে ১৮ বছরের সংসারের ইতি, অন্যদিকে নতুন প্রেমের গুঞ্জন। সদ্য সাবেক স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর এবার ‘সীতা রমম’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠতায় সরগরম সোশ্যাল মিডিয়া।

গত বছরের ২৭ নভেম্বর ধানুশ ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন আদালত মঞ্জুর করার পর থেকেই একা রয়েছেন ‘রাঞ্ঝনা’ খ্যাত এই অভিনেতা। তবে একা থাকলেও একঘেয়ে নয় তার জীবন। বরং এখন নতুন করে আলোচনায় এসেছেন বলি ও টলিউডের উঠতি তারকা ম্রুণাল ঠাকুরকে ঘিরে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দুজনকে হাত ধরে কথা বলতে দেখা গেছে। শুধু তাই নয়, ম্রুণাল অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন ধানুশ। সেখানে দুজনের আলিঙ্গন আরও উস্কে দিয়েছে প্রেমের জল্পনা। গুঞ্জন আছে, ধানুশের সঙ্গে ম্রুণালের প্রথম পরিচয় করিয়ে দেন কৃতি স্যানন।

জানা যায়, আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক ম্যায়’ ছবিতে কৃতির সঙ্গে ধানুশ কাজ করলেও, প্রাথমিকভাবে সেই ছবিতে ম্রুণালেরই থাকার কথা ছিল। তবে শেষমেশ ম্রুণাল ছবিটি করেননি, তবুও সম্পর্কটা জমে গেছে।

যদিও ধানুশ কিংবা ম্রুণাল কেউই এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি। তবে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়া, পার্টি থেকে প্রিমিয়ার, সব মিলিয়ে বলি-টালিউড দুই ইন্ডাস্ট্রিতেই এখন ধানুশ-ম্রুণাল জুটি নিয়েই গুঞ্জন তুঙ্গে।

রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল ধানুশের। তাদের দুই সন্তান রয়েছে যাত্রা ও লিঙ্গা। একসময় এই দম্পতি একসঙ্গে সিনেমাও করেছেন। ‘থ্রি’ সিনেমার ‘কলাভেরি ডি’ গান ছিল সেই সময়ের সুপারহিট একটি গান। তবে সময়ের স্রোতে সম্পর্ক এখন গড়িয়েছে বিচ্ছেদের মোড়ে।