মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

ফের আত্মহননের হুমকি দিলেন হিরো আলম

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ফের আত্মহননের হুমকি দিলেন হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। 

এদিকে, মডেল রিয়া মনি ও ম্যাক্স অভি কক্সবাজারে গিয়েছেন সামাজিক মাধ্যমে এ তথ্য প্রচার করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেই। এরপর আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর রিয়া মনি ও ম্যাক্স অভির বিরুদ্ধে অভিযোগ আনেন। ফেসবুক লাইভে এসে দুজনকে নিয়ে কথাও বলেন। এরই প্রেক্ষিতে স্ত্রী রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেবেন বলে জানান।

বিষয়টি কোনোভাবেই নিতে পারছেন না হিরো আলম। আর এ কারণেই মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

ফেসবুক পোস্টে হিরো আলম লিখেন,  তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম।

কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কারণে বিরহে আত্মহননের চেষ্টা করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান। পরে তাঁর এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসেন। রিয়া মনি এ খবর শুনে বগুড়ায় ছুটে যান। হিরো আলমকে নিয়ে এসে দুজনে একত্রেই থাকছিলেন। হঠাৎ করেই দুজনের মধ্যে ফের মনোমালিন্য ঘটে।

এদিকে রিয়া মনি অভিযোগ করছেন যে হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তবে হিরো আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।