মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

মুক্তির দিনেই অনলাইনে মিলছে রজনীকান্তের ‘কুলি’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মুক্তির দিনেই অনলাইনে মিলছে রজনীকান্তের ‘কুলি’

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হলো রজনীকান্তের নতুন অ্যাকশন-ড্রামা ছবি ‘কুলি’। প্রেক্ষাগৃহে চালানোর কয়েক ঘণ্টার ব্যবধানেই অনলাইনে পাওয়া গেছে সিনেমাটি। ১৪ আগস্ট মুক্তির দিন দুপুরেই টেলিগ্রাম চ্যানেলসহ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে এইচডি প্রিন্টে দেখা গেছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির অবৈধ কপি সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ হিসেবে ট্রেন্ডিং হতে শুরু করে। তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা সহ একাধিক কুখ্যাত পাইরেসি সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবি। কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামের বড় বড় চ্যানেলে। ফলে ছবির প্রথম দিনের থিয়েটার ব্যবসাও ঝুঁকির মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে ছবির টিম এবং রজনী ভক্তরা নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন, ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি বক্স অফিস সংগ্রহে প্রভাব ফেলে।’

‘কুলি’ পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। প্রধান চরিত্রে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুন, আমির খান এবং শ্রুতি হাসান।