মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’

জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সম্প্রতি তার ভক্ত ও অনুসারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বার্তায় তিনি মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তি পেতে ভ্রমণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ভিডিওতে তাশরীফ খান বলেন, ‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান।’ জীবনের দৈনন্দিন ব্যস্ততা, পড়াশোনা, চাকরি, অর্থ উপার্জন, এবং বিভিন্ন ঝুট-ঝামেলা থাকবেই। এর মাঝেও নিজের জন্য সময় বের করে ভ্রমণ করার পরামর্শ দেন তিনি।

যদি গাড়িতে করে কোথাও যাওয়া সম্ভব না হয়, তবে বাসে, ট্রেনে বা এমনকি ট্রাকেও যাত্রা করার কথা বলেন তিনি। যদি দূরে কোথাও যাওয়া সম্ভব না হয়।

তবে বাড়ির আশপাশের কোনো মাঠ, নদী বা খালের ধারে খালি পায়ে হাঁটার এবং ঘাসের ওপর শিশির অনুভব করার পরামর্শ দেন এই শিল্পী।

তাশরীফ খান আরও বলেন, ‘জীবনে কয়েকটি জিনিস খুব বেশি দরকার- পরিবারকে ঠিক রাখা দরকার, বাবা-মায়ের যত্ন নেওয়া দরকার, পড়াশোনা ঠিক করে করা দরকার, ভালো কয়েকটা বন্ধু থাকা দরকার।’

মানসিক বিকাশের জন্য ভ্রমণকে ‘মনের খোরাক’ হিসেবে উল্লেখ করে তাশরীফ খান বলেন, ‘সময় চলে যাচ্ছে, বেরিয়ে পড়ুন। প্ল্যান করার দরকার নেই। কিছু আনপ্ল্যানড ট্যুর দরকার।’