মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

শেখ মুজিবের মৃত্যুর ৫০ বছর, শোক জানিয়ে যা বললেন তারকারা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শেখ মুজিবের মৃত্যুর ৫০ বছর, শোক জানিয়ে যা বললেন তারকারা

১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নির্মমতম ঘটনায় সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

শুক্রবার দুপুরে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’ আজমেরী হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।’

অভিনেতা ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছেন, ‘আমি কোনো দল করিনা। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।’

শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের আলভী লিখেছেন, ‘কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন শেখ মুজিবুরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে… বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।’

মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।’

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।’

ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা বঙ্গবন্ধুর প্রশংসা করে দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি… তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।’