মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

মালাইকাকে বুড়ি বলে কটাক্ষ, যা বললেন অভিনেত্রী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মালাইকাকে বুড়ি বলে কটাক্ষ, যা বললেন অভিনেত্রী

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তিনি যেন চিরযৌবনার প্রতীক। বয়সের কাঁটা পেরিয়ে গেছে ৫১ তে, তবুও মালাইকা অরোরাকে দেখে বোঝার উপায় নেই বয়স তার শরীরে কোনো দাগ টেনেছে। ফিটনেস আর সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা যেমন প্রশংসায় ভাসান, তেমনি বয়স নিয়ে ট্রোলিংয়েরও শিকার হতে হয় তাকে। এতদিন নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন এই সুন্দরী। জানালেন, বয়স নয়, আসল শক্তি লুকিয়ে আছে মানসিক দৃঢ়তা আর আত্মবিশ্বাসে।

মালাইকা সবসময়ই আত্মভালোবাসার পক্ষে কথা বলেছেন এবং নিজের বয়স বা চেহারা নিয়ে চলতে থাকা ট্রোলিংকে কখনও গুরুত্ব দেননি। তবে সব সময়ে এসব আঘাতমূলক মন্তব্য একেবারেই উপেক্ষা করা যায় না, সেটা এবার নিজেই বললেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে মালাইকা বলেন, আমার কাছে বুড়ি মানে, আপনি কীভাবে কাউকে এমন কিছু বলতে পারেন? কখনো কখনো এটা ট্রিগার করে, কারণ এটা খুবই অসংবেদনশীল মন্তব্য।

তিনি আরও বলেন, মানুষ শুধুই বাইরের সাহসী দিকটাই দেখেন, খুশি লাগছে সেটা খেয়াল করেন কিন্তু তারা বোঝেন না, এর পেছনে এমন অনেক কিছু থাকে, যে কারণে কিছু মন্তব্য আপনাকে আঘাত করতে পারে, ট্রিগার করতে পারে। আমি মনে করি, এই ধরনের জিনিসগুলোকে উদাহরণ হিসেবে দেখা উচিত, যেখানে আপনি নিজেকে পাল্টে নিতে চান।

এরপর মালাইকা তার ছেলে আরহান খানকে তার ‘সবচেয়ে বড় সাপোর্টার’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ও সবসময় বলে, ‘এতে এমন কী হয়েছে, মা? কেউ যদি এমন কিছু বলে, তাতে কী হয়েছে? কেন তুমি এতটা প্রভাবিত হচ্ছ?’ ওর এই কথাগুলো আমাকে নতুন করে ভাবতে শেখায়, ইতিবাচকভাবে এগিয়ে যেতে সাহায্য করে।

তারপর আমার নিজের মনে যে মেকানিজম আছে, পরিস্থিতি সামাল দেওয়ার, সেটা চালু হয়ে যায়। আমি নিজেকে বলি, ‘এটা পেছনে ফেলে সামনে এগিয়ে চলি।’