মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউড—অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পথচলা সহজ ছিল না। পেশাগত চ্যালেঞ্জের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাকে একাই লড়াই করতে হয়েছে। নিজের জীবনের পুরুষদের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বাঁধন লিখেন, ‘আমাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে। অনেকে মনে করেন, আমি পুরুষদের অপছন্দ করি। এটা সত্যি নয়। আমি অপছন্দ করি পিতৃতন্ত্রকে, আর যারা সেটাকে লালন করেন তাদের। কিন্তু আমি মানুষকে ঘৃণা করি না।’

অভিনেত্রীর ভাষায়, জীবনের কিছু পুরুষ তাকে গড়ে তুলেছেন, আবার কেউ কেউ নেতিবাচক প্রভাব ফেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার বাবা ও ‘রেহানা’ সিনেমার পরিচালক সাদ—তারা আমাকে গভীরভাবে গড়েছেন, লিখেছেন বাঁধন।

নিজের দুই ভাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভাইরা শুধু সহচরই নন, ছোট ভাই রাশা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আবার বড় ভাই এমন সময়ে পাশে ছিলেন, যখন মা-বাবাও পারেননি। সম্পত্তি ভাগের ক্ষেত্রেও তারা সমানভাবে ভাগ করেছেন, শরিয়াহর প্রচলিত নিয়ম মানেননি। এ সিদ্ধান্ত আমার কাছে অসাধারণ।’

নেতিবাচক অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমার জীবনে এমন পুরুষও এসেছেন, যারা অসম্মানজনক, সহিংস, অমানবিক ছিলেন। তাদের নিষ্ঠুরতাই আমাকে অন্যায়ের বিরুদ্ধে আগুন জ্বালিয়েছে। তাদের জন্য প্রার্থনা করব না, তবে তারা আমার গল্পে থেকে যাবেন।’

শেষে তিনি আবারও স্পষ্ট করেন ‘ভুল বুঝবেন না, আমি পুরুষদের অপছন্দ করি না। আমি পিতৃতন্ত্রকে অপছন্দ করি। আর হ্যাঁ, আমি পুরুষদের পছন্দ করি।’