মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা!

কমেডি, রোম্যান্স আর হররের মিশেলে আসছে বলিউডের নতুন ছবি ‘থামা’। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আদিত্য সরপোতদার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল।

‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমার পর এবার ম্যাডক ফিল্মস তাদের ভুতুড়ে দুনিয়ায় যোগ করল ‘থামা’। বলা হচ্ছে, এই ছবিতে এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্ন স্বাদের প্রেমের গল্প ফুটে উঠবে।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রাশমিকার নতুন লুক। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন অন্য রকম রহস্যের ছোঁয়া ফুটে উঠেছে। ছবিতে তার চরিত্রের নাম ‘তাদাকা’, যে আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা আর ভয়ের গল্প বলবে।

অন্যদিকে আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’ এর ভূমিকায়, যে মানুষের শেষ আশার প্রতীক। অলোকের প্রেমে পড়ে তাদাকা। তবে তাদের গল্পের মাঝেই হাজির হবে অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর কৌতুকরসে ভরপুর পরেশ রাওয়াল ছবিতে আনবেন বাড়তি মজা।

জানা গেছে,  চলতি বছরের দিপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে ‘থামা’।