মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনায় থাকেন তার কাজ ও উপস্থিতির জন্য। এবার আলোচনায় এলেন অন্য এক কারণে-ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’ নামে। তবে এটি একেবারেই কাকতালীয় নাম; বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই মুক্তি পাবে ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। নির্মাতাদের দাবি, ‘পরীমণি’ শুধু ভয়ের গল্প নয়, বরং সমাজের লুকানো সত্য উন্মোচনেরও এক প্রয়াস।

গল্পের কেন্দ্রে রয়েছে এক কিশোরী ‘পরী’। সাধারণ জীবনযাপনের আড়ালে তার অতীতে লুকিয়ে আছে ভয়ের, অপরাধের, ভালোবাসার এবং দায়বদ্ধতার নানা অধ্যায়। অতিপ্রাকৃতিক আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে উন্মোচিত হবে সেই অজানা কাহিনি।

পরিচালক সৌভিক দে বলেন, “প্রথমে ‘পরীমণি’ ছিল কেবল একটি হরর কনসেপ্ট। কিন্তু কাজ এগোতে এগোতে বুঝলাম, ভয়টাই আসল বিষয় নয়। সমাজের যে গভীর অন্ধকার আমরা প্রতিদিন এড়িয়ে যাই, সেই আবরণ ভেদ করে সত্য তুলে ধরাই হবে সিনেমার উদ্দেশ্য।

এই ছবিতে তনুশ্রী চক্রবর্তী অভিনয় করছেন ‘পরী’র মায়ের চরিত্রে। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, এখন চলছে মুক্তির প্রস্তুতি।