মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
বিনোদন

নামের প্রথম অক্ষর নিয়ে ভক্তদের সঙ্গে মজার খেলায় মাতলেন মেহজাবীন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নামের প্রথম অক্ষর নিয়ে ভক্তদের সঙ্গে মজার খেলায় মাতলেন মেহজাবীন

প্রিয়জনদের নামের প্রথম অক্ষর বললেই তার পুরো নাম বলে দিচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যম ফেসবুকে এমনই এক মজার খেলায় মেতেছেন তিনি।

মেহজাবীন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ৪টি কোলাজ ছবিসহ একটি পোস্ট শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে একটি লাল ব্লেজারে দেখা যাচ্ছে, যেখানে তিনি বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন। বলা বাহুল্য, তার আকর্ষণীয় লুক এবং প্রাণবন্ত হাসি ভক্তদের মুগ্ধ করেছে। 

সেই পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে!  তাহলে খেলাটা শুরু করা যাক।’

মেহজাবীনের এই ব্যতিক্রমী পোস্টটিতে ব্যাপক সাড়াও দিয়েছেন ভক্তরা। তার হাজার হাজার ভক্ত লাইক, শেয়ার এবং মন্তব্য করে এতে অংশ নিচ্ছেন। 

যেমন মন্তব্যঘরে দেখা যায়, একজন ভক্ত ‘M’ লিখে মন্তব্য করেছেন, উত্তরে মেহজাবীন ‘মোহিম’ লেখেন। এছাড়া অন্য একজন ভক্ত ‘K’ লিখলে তিনি উত্তর দেন ‘কবির’। আর এই খেলাটি ভক্তদের মাঝে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে।

মাত্র ২৫ মিনিটেই পোস্টটিতে এখন পর্যন্ত ১২ হাজারের ওপরে প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্যই এসেছে ১০ হাজারেরও বেশি। হাজার হাজার ভক্ত এই খেলায় যোগ দিলেও মেহজাবীন চেষ্টা করছেন ভক্তদের মন রাখতে; ইতোমধ্যে ২০ জনের মন্তব্যের উত্তর দিতে দেখা গেছে অভিনেত্রীকে।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মেহজাবীন চৌধুরী নাটক, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন।