মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

বলিউডের প্রেমকাহিনি মানেই যেন একেকটা সিনেমার মতো নাটকীয় বাঁক। শহিদ কাপুর আর কারিনা কাপুর, যাদের প্রেমের গুঞ্জন একসময় ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিজুড়ে, তাদের বিয়ে নিয়েও স্বপ্ন দেখেছিলেন ভক্তরা। পরিবারের পক্ষ থেকেও নাকি ছিল নীরব সম্মতি। কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীন রাতারাতি ভেঙে যায় এই তারকা জুটির সম্পর্ক। আর তারপর থেকেই শুরু হয় গুঞ্জনের ঝড়। কেন ভাঙল এই সম্পর্ক?

সাইফের সঙ্গে বিয়ে হওয়ার পরপরই, শহিদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সে সময় কারিনা জানিয়ে ছিলেন, তিনি অতীত নিয়ে কথা বলতে চান না। বিশেষ করে শহিদ নিয়েই তো একেবারেই নয়। কারিনার এমন উক্তিতেই শুরু হয় জল্পনা। নিন্দুকদের মুখে নানান প্রশ্ন, কী এমন হয়েছে, যে কারিনা এই বিষয়ে মুখ খুলছেন না।

অবশেষে বহু বছর পর নীরবতা ভাঙলেন কারিনা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ।

তার মতে, শহিদ কাপুর নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু তার অতিরিক্ত ইগো-ই নাকি সম্পর্ক ভাঙার মূল কারণ। কারিনা বলেন, ‘শহিদ বন্ধু হিসেবে দারুণ, তবে তার ইগো সেই সময় আমাদের মাঝে দূরত্ব তৈরি করেছিল।’

যদিও এখন আর কোনো তিক্ততা নেই তাদের মধ্যে। কারিনার ভাষায়, শহিদের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে, ওরা ভালো থাকুক, সুখে থাকুক।