মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে। কখনো কাজের সূত্রে আবার কখনো অবকাশ যাপনে; তবে ছুটি কাটাতেই বেশি যান এই অভিনেত্রী।

কখনো শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা সিঙ্গাপুর, একেক সময় ঘুরেছেন একেক দেশে। এবার ফের তিনি উড়াল দিলেন থাইল্যান্ডে।

দেশে থাকলে কাজ নিয়েই থাকেন ব্যস্ত। তাই সুযোগ পেলেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি থাইল্যান্ড সফর থেকে একাধিক পোস্টে নিজের রঙিন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম।

গত মঙ্গলবার ব্যাংককের একটি কফিশপ থেকে ছবি দেন বিদ্যা সিনহা মিম। হালকা বেগুনি পোশাকে কখনো হাতে ড্রিংকস, কখনো জানালার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় ধরা দেন।

পরদিন বুধবার কো চ্যাং দ্বীপ থেকে পোস্ট করেন সমুদ্রপাড়ের একটি ছবি, যেখানে স্বামী সনির সঙ্গে পাশাপাশি বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাদের।

এরপর বৃহস্পতিবার ফের কো চ্যাং থেকে দেন আরও কিছু ছবি। দেখা যায়, সাদা পোশাকে কখনো ক্যাফের সামনে হাসিমুখে স্বামীর সঙ্গে, কখনো পাহাড়-সমুদ্রে- যেন তারা মিশে গেছেন তাদের এক অবকাশের সৌন্দর্যে।

বলা বাহুল্য, বিদ্যা সিনহা মিমের এসব মুহূর্ত বেশ নজর কেড়েছে তার অনুরাগীদের; তার লুক-স্টাইলের প্রতিও প্রশংসা করেছেন।