মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন সাফা কবির

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন সাফা কবির

২০২৪ সালে মাদককাণ্ডে নাম জড়ায় দেশের একাধিক অভিনেত্রীদের। যে ঘটনায় সাড়া ফেলেছিল পুরো দেশ। গত বছরের ১৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অরিন্দম রায় দীপ গ্রেপ্তারের পর তদন্তে যেসব তারকাদের নাম উঠে এসেছিল, তা ঘিরে জমেছিল নানা জল্পনা-কল্পনা। সে সময় মুখ খুলেছিলেন তানজিন তিশা ও টয়া। কিন্তু এবার প্রায় এক বছরের নীরবতা ভেঙে ফের মাদককাণ্ডের বিষয়ে কথা বলে এবার আলোচনায় এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

সম্প্রতি দেশীয় এক টেলিভিশনের পডকাস্টে অংশ নেন সাফা। সেখানে তিনি বলেন, আমার বিরুদ্ধে এই খবরটি প্রকাশ করা হয় বৃহস্পতিবার। আর এদিকে রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল আমার। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে। আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে, এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কীভাবে প্রমাণ করব?’

তিনি আরও বলেন, ‘আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিলেন। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কেউ কাজ করতে চাইছিলেন না। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় চলছে।’

সাফার কথায়, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবার মনে ধারণা জন্মাল, তাদের সন্তানরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যে কোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার।’

ওই সময় শোবিজের কয়েকজন বন্ধুকে পাশে পেয়েছিলেন বলে জানান সাফা। মানসিকভাবে তারা সাহস জুগিয়েছেন। তাদের জন্যই এমন পরিস্থিতি সামাল দিতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে সাফা বলেন, ‘তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। এ ছাড়া জোভান অনেক সহযোগিতা করেছে, সিয়ামও সে সময় মানসিকভাবে পাশে ছিল। আমার এ বন্ধুরা অনেক সুন্দর। এখানে এত ভালো বন্ধু আমি পেয়েছি। অনেকেই বলেন মিডিয়ার মানুষ বন্ধু হয় না! আমি এর সঙ্গে কানেক্ট করতে পারি না।’