মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

হিরো আলমের আবেগঘন পোস্ট

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
হিরো আলমের আবেগঘন পোস্ট

ব্যক্তিগত নানা কারণে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন হিরো আলম। গত মাসে স্ত্রী রিয়া মনির সঙ্গে পারিবারিক কোলাহলের জের আত্মহত্যার ঘোষণা দেন আলম। তবে সন্তানদের অনুরোধে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। দুইজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে হার্ট অ্যাটাক করেন আলম। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে আবারও নেটিজেনদের মনোযোগ কাড়লেন আলম। 

নিজের নিঃসঙ্গতা, অবহেলা এবং কষ্টের কথা জানিয়ে ওই পোস্টে তিনি লেখেন, এই স্বপ্নের পৃথিবীতে আমি বড় একা। সবার অবহেলার পাত্র। মানুষ মনে করে হিরো আলম অনেক সুখে আছে, অনেক টাকা। আসলে আমি অনেক সুখে নেই, আমার টাকাও নেই।

এরপর তিনি যোগ করেন, একদিন হঠাৎ করে শুনবেন অবহেলার পাত্র আর আপনাদের মাঝে নেই।

এদিকে হিরো আলমের পোস্টের মন্তব্যের ঘরে একজন কটাক্ষ করে লেখেন, দুই টা বউ থাকার পরেও একা বলতেছেন। 

অন্য একজন লিখেছেন, বউ কি আবারও চলে গেছে?’ আরও একজন লিখেছেন, ‘কবে থেকে নেই হবেন ভাইয়া?