মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

শবনম ফারিয়ার বরের পরিচয় জানা গেল

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শবনম ফারিয়ার বরের পরিচয় জানা গেল

বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আল মুস্তফা মসজিদে এ অভিনেত্রীর বিয়ে হয়।

বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তামনে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

ফারিয়া জানান, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, তিনি দেশের বাইরে আছেন।

তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে–পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন শবনম ফারিয়া।

এর আগে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার আরও একবার নতুন জীবন শুরু করলেন তিনি।