মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

‘তুমি জিতেছ’ ফারিয়াকে বললেন পিয়া

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘তুমি জিতেছ’ ফারিয়াকে বললেন পিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পারিবারিকভাবে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। খবর প্রকাশ্যে আসতেই ফারিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন কাছের মানুষ থেকে শুরু করে ভক্তরা।

শুভেচ্ছাদাতাদের মধ্যে অন্যতম অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল। ফারিয়ার সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম।’

শুধু শুভেচ্ছাই নয়, ফারিয়া ও তার স্বামী তানজিমের প্রতি মুগ্ধতাও প্রকাশ করেছেন পিয়া। নিজের পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়। তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’

পিয়া আরও যোগ করেন, ‘আমার কাছে ভালোবাসা মানেই সম্মান। আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছ তানজিমকে পেয়ে। তোমাদের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখ।’