মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

ভালোবাসার শিখরে থেকেই বিদায় নিতে চান তাহসান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভালোবাসার শিখরে থেকেই বিদায় নিতে চান তাহসান

দুই দশকেরও বেশি সময় ধরে সুরের মায়াজালে এক প্রজন্মকে বড় করেছেন তাহসান খান। প্রেম, বিচ্ছেদ, আশা-হতাশার গল্পগুলো তার গানে খুঁজে পেয়েছে অগণিত শ্রোতা। কিন্তু এবার যেন অন্য এক অধ্যায়ের সূচনা করলেন এই সংগীতশিল্পী। ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন নিজের সংগীতজীবন—এমনটাই জানালেন নিজেই।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠানে হাজির ছিলেন তাহসান। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে প্রকাশ করলেন কেন এমন সিদ্ধান্তের পথে হাঁটছেন তিনি। ‍শিল্পী বলেন, ‘আমি নিশ্চিত নই যে, এই বিষয় নিয়ে কথা বলার এটা সঠিক মঞ্চ কিনা।’

তিনি আরও বলেন, “মানুষ এখন মঞ্চে বলা কথার একটা অংশ কেটে নিয়ে অন্য মানে বানিয়ে ফেলে। তবু একটা কথা বলতে পারি— আমার ভাই একবার বলেছিলেন, ‘সংগীতশিল্পীদের জন্য ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ?’ আমি তখন চাকরি ছেড়ে অ্যালবাম বানাতে গিয়েছিলাম। সে কথা আজও মনে পড়ে।”

শিল্পীর সময় সীমিত, কিন্তু তার সৃষ্টির সময় সীমাহীন— এই বিশ্বাসই তাকে সামনে এগিয়ে নিয়েছে, আবার হয়তো এবার থামাতেও প্রেরণা জুগিয়েছে। তাহসান বলেন, ‘আমি এটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। কারণ শিল্পীর মেয়াদকাল কম হতে পারে, কিন্তু শিল্প টিকে থাকে তার বিদায়ের পরেও।’

তাহসানের ভাষায়, “আমার মনে হয়েছে, আমি ততদিনই কাজ করব, যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকব। কারণ এই ক্যারিয়ারে রিটায়ারমেন্ট বলে কিছু নেই, আছে ‘ভুলে যাওয়া’। ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।”