মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৫:২০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

অভিনেত্রী রুনা খান তার দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সব সময় নিজের কাজকে গুরুত্ব দিয়েছেন, স্পষ্টবাদী ছিলেন বরাবরই। এবার নারী সহকর্মীদের নিয়ে দিয়েছেন এক বিস্ফোরক মন্তব্য— যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রুনা খান বলেন, ‘আমি ২০০৫ সাল থেকে কাজ করছি। এই ২০ বছরে অনেক কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু সব করেছি নিজের পছন্দ আর মূল্যবোধ অনুযায়ী। কোনোদিন নিজের নীতি বিসর্জন দিইনি।’

কিন্তু তিনি অভিযোগ করেন, তার অনেক নারী সহকর্মী নাকি ব্যক্তিগত সম্পর্ক— যেমন প্রেম, বিয়ে বা পরকীয়ার মাধ্যমে পরিচালকদের কাছ থেকে কাজ আদায় করে নিয়েছেন। রুনার ভাষায়, ‘পরিচালকের সঙ্গে যত দিন সম্পর্ক, তত দিন কাজ; সম্পর্ক শেষ তো কাজও শেষ। অথচ আমি কোনো প্রেম-পরকীয়ায় জড়াইনি, শুধু নিজের যোগ্যতা দিয়েই কাজ পেয়েছি।’

এই স্পষ্ট বক্তব্যে অনেকে সমর্থন জানালেও, একাংশের মধ্যে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। রুনা খান জানান, অনেকেই তার পোশাক বা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন শুধু ঈর্ষা থেকে, কারণ তারা নিজে সারা জীবন চেষ্টা করেও সে জায়গায় পৌঁছাতে পারেননি।

রুনার মতে, ‘পোশাক দিয়ে কারও শালীনতা মাপা যায় না। বাস্তব জীবনে যারা অনৈতিকতায় জড়ায়, তারা পর্দায় লম্বা হাতার ব্লাউজ পরে শালীনতার অভিনয় করে।’

তিনি আরও বলেন, ‘যারা নিজেরা ব্যক্তিগত সম্পর্কের বিনিময়ে ক্যারিয়ার বানাতে পারেনি, তারাই এখন আমার পোশাক নিয়ে কথা বলে। আমি কারো সঙ্গে সম্পর্ক না করেও সফল হয়েছি, এটা তাদের সহ্য হচ্ছে না।’

রুনা খানের এই খোলামেলা মন্তব্যে কেউ অবাক, কেউ ক্ষুব্ধ— তবে সবাই একমত, এ কথা সাধারণ কেউ সহজে বলেন না।