মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

ফের মা হতে চলেছেন ভারতী সিং

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ফের মা হতে চলেছেন ভারতী সিং

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং জানালেন জীবনের এক নতুন অধ্যায়ের খবর। হাসির রানি এবার সত্যিই আনন্দে ভাসছেন। মা হতে যাচ্ছেন তিনি দ্বিতীয়বারের মতো! সোমবার দিবাগত রাতে ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ এক হৃদয়ছোঁয়া ছবিতে নিজের সুখবরটি ভাগ করে নিলেন ভারতী, যেখানে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে স্বামী হার্ষ-এর স্নেহমাখা আলিঙ্গনে ধরা পড়েছে তাদের ভালোবাসার নিখুঁত মুহূর্ত। ভারতী সিং তার বেবি বাম্পের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেটা দেখে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ভারতী-হার্ষ দম্পতি। অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন, ‘অভিনন্দন।’ ফারাহ খান লেখেন, ‘আরে বাহ! অভিনন্দন।’ অভিনেত্রী কাশ্মীরা শাহ লেখেন, ‘ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন।’ নিয়া শর্মা লেখেন, ‘এ খবরে হৃদয় হাসছে।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে মন্তব্যের ঘরে।

কয়েক বছর প্রেম করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর লেখক হার্ষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী। ২০২২ সালের ৩ এপ্রিল পুত্রসন্তানের মা হন। এটি তাদের প্রথম সন্তান।

একই বছরের শেষের দিকে গর্ভধারণের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতী। সে সময় তিনি জানিয়েছিলেন, হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর। তার বেশি ওজনের জন্যই নাকি আড়াই মাস পর্যন্ত বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা।

২০২৩ সালে অভিনেত্রী কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও শোয়ে হাজির হয়েছিলেন ভারতী। এসময় কারিনা কাপুরকে চমকে দিয়ে ভারতী বলেছিলেন—‘আপনি যদি আমাকে প্রশ্ন করেন, বর নাকি খাবার, কোনটি থেকে আপনি ১৫ দিন দূরে থাকতে পারবেন? জবাবে বলব, তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকব।’

এসব কথা বলার পরই ভারতী বলেছিলেন, ‘আমি আবার মা হতে চাই। কারণ আমি এটা খুব উপভোগ করছি।‘ অবশেষে ভারতীর সেই ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন সে বিষয়ে কিছু জানাননি এই কমেডিয়ান।