মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

বাদ গেলেন তিশা, যুক্ত হলেন সৃজিতের বান্ধবী সুস্মিতা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাদ গেলেন তিশা, যুক্ত হলেন সৃজিতের বান্ধবী সুস্মিতা

ওপার বাংলার নতুন ছবি ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশীর। কিন্তু শেষ মুহূর্তে তিশার জায়গায় যুক্ত হচ্ছেন টালিউডের নবাগত মুখ সুস্মিতা চ্যাটার্জি।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন এম এন রাজ। খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা সূত্র। তারা জানায়, ভিসা জটিলতার কারণে তিশা সময়মতো শুটিংয়ে অংশ নিতে পারেননি। ফলে পুরো টিমের সময়সূচি বজায় রাখতে তাকে পরিবর্তন করে নতুন মুখ সুস্মিতাকে নেওয়া হয়েছে।

সিনেমাটি নিয়ে শুরু থেকেই উত্তেজনা ছিল দুই বাংলার ভক্তদের মধ্যে। বিশেষ করে তানজিন তিশার মতো জনপ্রিয় মুখের যুক্ত হওয়া চলচ্চিত্রটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছিল বহুগুণ। তবে শেষ পর্যন্ত তা আর বাস্তব রূপ পাচ্ছে না।

অন্যদিকে, নতুন নায়িকা সুস্মিতা চ্যাটার্জি সম্প্রতি পরিচিতি পেয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জির ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে। কলকাতার বিভিন্ন সামাজিক আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে বহুবার। এই ঘনিষ্ঠতা ঘিরে টালিউডে ইতোমধ্যেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

তানজিন তিশা এখন পর্যন্ত ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পড়া বা ভিসা জটিলতা নিয়ে কোনো মন্তব্য করেননি। ঘোষণার পর থেকেই এই প্রকল্প নিয়ে তিনি নীরব রয়েছেন।

তবে তিশার ভক্তদের জন্য আছে অন্যরকম সুখবর। এই অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে শাকিব খানের বিপরীতে বড় পর্দায়। ‘সোলজার’ নামের অ্যাকশনধর্মী ছবিতে নায়িকা হিসেবে তাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ফলে একদিকে যেমন ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পড়লেন তানজিন তিশা, অন্যদিকে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে তার বড় পর্দার অভিষেক হতে যাচ্ছে—যা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের বড় মোড় ঘুরিয়ে দিতে পারে।