মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

বিচ্ছেদ ঘোষণার পর হঠাৎ রাকিবকে নিয়ে পোস্ট মাহির

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বিচ্ছেদ ঘোষণার পর হঠাৎ রাকিবকে নিয়ে পোস্ট মাহির

বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে প্রকাশ্যে আর দেখা যায়নি। তবে এবার চিত্রটা ভিন্ন! হঠাৎ করেই নিজের ফেসবুক রাকিব সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা।

ছবি দুটির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। মজার বিষয় হলো, মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও।

একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যেই নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন রহস্য। দুজনের সম্পর্কে তবে কি বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতির সংসার? নেটিজেনদের মধ্যে চলছে জোর গুঞ্জন।

মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাই নতুন করে আশা দেখছেন। একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আবার সব আগের মত হয়ে যাক।’ আরেকজনের কথায়, ‘একসাথে দেখে ভাল লাগলো।’ বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।