মূল লেখায় যান
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন এইমাত্রঅন্যান্য বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল এইমাত্রঅন্যান্য সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ এইমাত্রঅন্যান্য অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের এইমাত্রঅন্যান্য দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে এইমাত্রঅন্যান্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম এইমাত্রঅন্যান্য বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
অন্যান্য

প্রায় ১ ডজন মাদক মামলার আসামি শার্শার নজু আবারো ইয়াবাসহ আটক

প্রতিবেদক:
প্রায় ১ ডজন মাদক মামলার আসামি শার্শার নজু আবারো ইয়াবাসহ আটক

প্রায় ১ ডজন মাদক মামলার আসামি শার্শার বাগআঁচড়ার নজরুল ইসলাম নজু আবারো ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত নজু শার্শার বাগআঁচড়া গ্রামের রবিউল শেখের পুত্র।

শার্শা থানা পুলিশের এসআই চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম নিয়ে বাগআঁচড়া বাজারে বুধবার রাত ১১টায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কায়বাড়ামী পাকা রাস্তার উপর হতে আসামী নজরুল ইসলাম নজু (৪৫)কে আটক করেন । এ সময় তার সাথে থাকা অপর একজন সুকৌশলে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতে গ্রেফতারকৃত আসামীর হেফাজতে হতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

শার্শা থানা ও কলারোয়া থানা সুত্রে জানা যায়, মাদক সম্রাট নজরুল ইসলাম নজুর নামে রয়েছে ১১টি মাদক মামলা। সে দেঢ় যুগ ধরে মাদকের কারবার করে আসছে। একাধিকবার পুলিশ নজুকে আটক করে জেল-হাজতে পাঠালেও জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

উক্ত ঘটনায় মাদক মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়া চলছে।