মূল লেখায় যান
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  এইমাত্রঅন্যান্য খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি এইমাত্রঅন্যান্য পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এইমাত্রঅন্যান্য মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২ এইমাত্রঅন্যান্য নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২
অন্যান্য

একবছরে বিএনপির আয় ২২ কোটির বেশি

প্রতিবেদক:
একবছরে বিএনপির আয় ২২ কোটির বেশি

২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময় ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।

রোববার (১৭ জুলাই) নির্বাচন কমিশনে ২০২৫ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমাদের প্রারম্ভিক স্থিতি ২১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫ টাকা। গত বছর আমাদের আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এখানে আমাদের উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা। ব্যাংকে মোট গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা। এছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সর্বমোট আছে ২৮ কোটি ৭ লাখ ৩৬০ টাকা রয়েছে।

সব প্রক্রিয়া অবলম্বন করে হিসাব জমা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার জায়গা আরও পরিষ্কার, সমুন্নত করা। দলীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য এটি করা হয়েছে। আমরা মনেকরি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রক্রিয়ার অংশ হিসেবেই আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া। জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দলের পরিচালনা, আয়ের উৎস এবং ব্যয় কি হয়েছে, তা জনগণকে জানানো উচিত।

জানা যায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে দলটির ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।

২০২৩ সালে বিএনপির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।