মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হলেন রাশেদ খাঁন

প্রতিবেদক:
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে- যেটি আগে ঘটে—ততদিনের জন্য চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হলেন রাশেদ খাঁন

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে নিয়োগের প্রজ্ঞাপনটি শেয়ার করেন রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”

পোস্টে তিনি আরও বলেন, “অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”