মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

ওমরাহ ভিসায় বড় সুখবর, এক বছর পর্যন্ত বৈধ রাখছে সৌদি

প্রতিবেদক:
ওমরাহ ভিসায় বড় সুখবর, এক বছর পর্যন্ত বৈধ রাখছে সৌদি

ওমরাহ পালন করতে ইচ্ছুক বিদেশি মুসল্লিদের জন্য বড় সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর (৩৬৫ দিন) করেছে। নতুন এই ব্যবস্থার ফলে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার (২০ জুলাই) সৌদি সরকারের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (SPA) এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পর্যটন ও ধর্মীয় ভ্রমণ আরও সহজ এবং গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ, যার লক্ষ্য পর্যটন খাতের প্রসার এবং আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক (Nusuk) থেকে একটি অনুমোদিত প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। পাশাপাশি সৌদিতে যাওয়ার আগে একই প্ল্যাটফর্ম থেকে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এই ভিসা পুরো বছর কার্যকর থাকলেও হজ মৌসুমে এর ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন এই নীতির মাধ্যমে ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য ধর্মীয় সফর পরিকল্পনা আগের তুলনায় অনেক বেশি সুবিধাজনক হবে।