মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত; বছরব্যাপী কার্যক্রম চালুর ঘোষণা

প্রতিবেদক:
যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত; বছরব্যাপী কার্যক্রম চালুর ঘোষণা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাড়ম্বরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আয়োজন করা হয়।

কর্মসূচি শুরু হয় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমরা জীবনদশায় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, তা গড়ে প্রায় ৭০ টি গাছ যে অক্সিজেন দেয় তার সমান। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং প্রকৃতির কাছ থেকে নেওয়া অক্সিজেনের ঋণ শোধ করতে আমাদের প্রত্যেকের জীবনে অন্তত একশোটি করে গাছ লাগানো উচিত। তিনি আরও বলেন, যবিপ্রবি কেবল চারা রোপনই করছে না, বরং এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করে ক্যাম্পাসকে একটি আদর্শ ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতেও কাজ করে যাচ্ছে। মূল ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসকেও আগামীতে ব্যাপকভাবে সবুজায়নের আওতায় আনা হবে বলে তিনি ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি আসলে কোনো একদিনের বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সারা বছর জুড়েই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু থাকবে। তিনি আরও বলেন, সারা বছর যদি আমরা এভাবে পরিকল্পিত উপায়ে কার্যক্রম চালিয়ে যেতে পারি, তবে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তা আমরা অবশ্যই অর্জন করতে পারব।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’র কর্মসূচির আদলে নিম গাছের চারা রোপনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য। এরপর অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যগণ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজান নাসরিন, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক, এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ, সদস্য-সচিব সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য ড. মো. সাব্বির হোসেন।