মূল লেখায় যান
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের এইমাত্রঅন্যান্য ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এইমাত্রঅন্যান্য রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার এইমাত্রঅন্যান্য গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী এইমাত্রঅন্যান্য সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ এইমাত্রঅন্যান্য জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ
অন্যান্য

উল্টো রথ টেনে শেষ হলো হালুয়াঘাটের রথযাত্রা

প্রতিবেদক:
উল্টো রথ টেনে শেষ হলো হালুয়াঘাটের রথযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্র আট দিনব্যাপী পালিত হয়ে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের রথযাত্রা।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে সনাতন যুব সংঘের আয়োজনে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হয়ে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

উল্টো রথযাত্রা উপলক্ষে সনাতন যুব সংঘের আয়োজনে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা। এর মধ্যে ছিল- হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তিও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

উল্টো রথযাত্রা অনুষ্ঠানে আলোচনা সভায় সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুবীরের সঞ্চালনায় ও সভাপতি প্রভাকর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার,হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ভূবনকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন, কেন্দ্রীয় শ্মশান কমিটির সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, সনাতন যুব সংঘের সাংগঠনিক সম্পাদক সুবল নমদাস, কোষাধক্ষ সজীব নন্দি পাপ্পু, ছাত্র দলনেতা আবু নেছার, রবিন, তায়েব সহ সনাতন যুব সংঘের সকল সদস্য ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উল্টো রথযাত্রায় অংশ গ্রহণ করেন।

সনাতন যুব সংঘের সভাপতি প্রভাকর সরকার ও সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুবীর বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক,জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতায় অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন সম্পন্ন করতে পেরে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।