মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৭:১২ অপরাহ্ন
শিরোনাম
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ পাংশায় তিন মাদক কারবারি গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য পাংশায় তিন মাদক কারবারি গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার বৃষ্টিতে ভিজেও রাস্তায় অবস্থান এনসিপি নেতাদের এইমাত্রঅন্যান্য বৃষ্টিতে ভিজেও রাস্তায় অবস্থান এনসিপি নেতাদের বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার এইমাত্রঅন্যান্য বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে এইমাত্রঅন্যান্য সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে
অন্যান্য

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর

প্রতিবেদক:
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।

স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি রাখার পাশাপাশি শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।