মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
শিরোনাম
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ পাংশায় তিন মাদক কারবারি গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য পাংশায় তিন মাদক কারবারি গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার বৃষ্টিতে ভিজেও রাস্তায় অবস্থান এনসিপি নেতাদের এইমাত্রঅন্যান্য বৃষ্টিতে ভিজেও রাস্তায় অবস্থান এনসিপি নেতাদের বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার এইমাত্রঅন্যান্য বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে এইমাত্রঅন্যান্য সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে
অন্যান্য

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা

প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা

“জুলাই গণগঅভ্যুত্থান দিবস” পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এই উদ্যোগ নিয়েছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেয়াল পত্রিকার জন্য উক্ত হলের সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, প্রবন্ধ, গল্প ও স্মৃতিচারণমূলক লেখা আহ্বান করা হচ্ছে। বাছাইকৃত লেখায়/প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত সেরা তিন জনকে পুরষ্কৃত করা হবে। লেখার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ’। লেখার নিয়মাবলী হলো কবিতা সর্বোচ্চ ১২ লাইন, স্মৃতিচারণ/ছোটগল্প সর্বোচ্চ ২৫০ শব্দ এবং প্রবন্ধ সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে হতে হবে। আগ্রহী ছাত্রীদের আগামী ৫ আগস্ট ২০২৬-এর মধ্যে হল অফিসে তাদের লেখা জমা দেয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তির নিয়মানুসারে জমা দেওয়া লেখা অবশ্যই শিক্ষার্থীর নিজস্ব, সৃজনশীল ও মৌলিক হতে হবে। লেখাটি এ-ফোর সাইজের কাগজে স্পষ্ট অক্ষরে হাতে লেখা অথবা কম্পিউটারে টাইপ করা থাকতে হবে। এছাড়াও লেখার সঙ্গে ছাত্রীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, রুম নম্বর এবং মোবাইল নম্বর উল্লেখ করতে বলা হয়েছে।

এই বিষয়ে হল প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান না হলে নতুন বাংলাদেশের সূচনা সম্ভব হতো না। এটি এখন একটি রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃত। এ গণ-অভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেই অবদান তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। দেয়াল পত্রিকায় জমা পড়া লেখাগুলো বিষয়বস্তু, সৃজনশীলতা ও উপস্থাপনা এই তিনটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আমি আশা করি, হলের সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করবে এবং নিজেদের সৃজনশীলতা তুলে ধরবে।”