মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আমিরাত প্রেসিডেন্টের চিঠি, ঢাকা সফরে আগ্রহ এইমাত্রঅন্যান্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আমিরাত প্রেসিডেন্টের চিঠি, ঢাকা সফরে আগ্রহ ৪০০ মার্কিন সেনা নিহতের দাবি, কারণও ব্যাখ্যা ইরানের বার্তা সংস্থার এইমাত্রঅন্যান্য ৪০০ মার্কিন সেনা নিহতের দাবি, কারণও ব্যাখ্যা ইরানের বার্তা সংস্থার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, পরীক্ষা করে ব্যবস্থা এইমাত্রঅন্যান্য টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, পরীক্ষা করে ব্যবস্থা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হ্যাঙ্গার ও জ্বালানি ডিপো ধ্বংস করল ইরান এইমাত্রঅন্যান্য কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হ্যাঙ্গার ও জ্বালানি ডিপো ধ্বংস করল ইরান দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা ‘অ্যাড মানি’ সুবিধার সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য ‘অ্যাড মানি’ সুবিধার সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক
অন্যান্য

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রতিবেদক:
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

শুক্রবার (৩১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, ২৮ জুলাই, বাজুস প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই পরিমাণ অর্থই আবার বাড়ানো হলো।