মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের এইমাত্রঅন্যান্য আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ এইমাত্রঅন্যান্য ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? এইমাত্রঅন্যান্য ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ এইমাত্রঅন্যান্য মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস এইমাত্রঅন্যান্য জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস
অন্যান্য

‘চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে’

প্রতিবেদক:
‘চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। একই সঙ্গে তিনি বিএনপিকেও ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো দল স্বৈরাচারী আচরণ করলে তার বিরুদ্ধেও এনসিপি সোচ্চার থাকবে।

শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “বিএনপি যদি স্বৈরাচারী পথে হাঁটতে চায়, তাহলে আমরা তারও বিরোধিতা করব। চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ক্ষমতায় যে-ই থাকুক, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলব।”

তিনি অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর ভাষায়, রাষ্ট্রীয় ব্যবস্থাকে দুর্বল করে এমন কর্মকাণ্ডের জন্য কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশকে দুর্নীতি ও লুটপাটমুক্ত রাখার দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের বলে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ব্যর্থতা দেখা দিলে এনসিপি প্রতিবাদ অব্যাহত রাখবে।

সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি সাধারণ মানুষকে চাঁদা ও ঘুষ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এনসিপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে, কোনো পদ-পদবির জন্য নয়।

সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, এ বিষয়ে অনেক রাজনৈতিক নেতা নীরব থাকেন। তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, বিচার না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি হাদি হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির নেত্রী মাহমুদা মিতুও। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে এনসিপি সবসময় প্রশ্ন তুলবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচনের পরিবর্তে দলীয় লোকজনকে বিভিন্ন পদে বসানো হচ্ছে।

পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করেন মাহমুদা মিতু। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কারে এনসিপির মূল লক্ষ্য ক্ষমতা দখল নয়, বরং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।