মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের এইমাত্রঅন্যান্য আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ এইমাত্রঅন্যান্য ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? এইমাত্রঅন্যান্য ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ এইমাত্রঅন্যান্য মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস এইমাত্রঅন্যান্য জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস
অন্যান্য

বরগুনা গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক:
বরগুনা গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের বাজারের দক্ষিণ পাশে গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশে শিমুলের মৃধার বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটি সম্পূর্ণরুপে পুড়ে যায়।এতে গৃহ মালিক জানায় ঘরটি পুড়ে যাওয়ায় তার ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই বাড়িতে গরিবানা হাই স্কুলের শিক্ষক আনোয়ার মাস্টারের ছেলে শিপন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আগুনে তাদের পরিবারের প্রায় সব আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর দেওয়ার প্রায় ২৫ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস খুব দ্রুত আগুন লাগার কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন।তারা জানান আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখছি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন,জেলা পরিষদের প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা।