মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কর্ণফুলীতে এস আলমের সব কারখানা বন্ধ : কয়েক হাজার শ্রমিক ছাঁটাই এইমাত্রঅন্যান্য কর্ণফুলীতে এস আলমের সব কারখানা বন্ধ : কয়েক হাজার শ্রমিক ছাঁটাই লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক এইমাত্রঅন্যান্য লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এইমাত্রঅন্যান্য আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন এইমাত্রঅন্যান্য মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব
অন্যান্য

১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

প্রতিবেদক:
১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

সকাল সকাল বাড়ি থেকে বের হন ৭৮ বছর বয়সি শমসের আলী। তার গন্তব্য প্রায় ৩৫ কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার খড়মপুরে। উদ্দেশ্যে প্রায় ১৫ বছর আগের পাওয়া ১০০ টাকা ফেরত দেওয়া। সেই উদ্দেশ্যে কখনও পায়ে হেঁটে আবার কখনও গাড়িতে চড়ে পাওনাদারের বাড়িতে পৌঁছান বৃদ্ধ শমসের আলী। তার তাকে দেখে হতবাক খোদ পাওনাদার এম.এন.এইচ খাদেম দুলালও।

শুনতে অবাক মনে হলেও শুক্রবার (৩১ জুলাই) সকালে বৃদ্ধ শমসের আলী সদর উপজেলার মজলিশপুরের বাড়ি থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুড়ের বাসিন্দা আখাউড়া উপজেলার খড়মপুরে খাদেম ‘এয়ার সার্ভিসের’ স্বত্বাধিকারি এম.এন.এইচ খাদেম দুলালের বাড়িতে যান।

বৃদ্ধ শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশি লোক পাঠানো সংক্রান্ত লেনদেন করেন দুলাল খাদেমের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াটা জরুরি বলে মনে করছিলেন। যে কারণে এতো বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন তিনি।

তিনি আরও বলেন, ১ টাকা হোক আর ১০০ টাকাই হোক- কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য বলে মনে করেন তিনি। ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন এই চিন্তা করে সকাল সকাল এসেছি।

পাওনাদার দুলাল খাদেম বলেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। শুক্রবার ওই লোক এসে আমার হাতে ১০০ টাকা দিলে আমি টাকাটা হাতে নিয়ে তাকে ফেরত দিয়ে বলি কিছু একটা যেন কিনে খেতে।