মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

‘ট্যালি সলিউশনস’ উন্মোচন করলো সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১

প্রতিবেদক:
‘ট্যালি সলিউশনস’ উন্মোচন করলো সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ট্যালি সলিউশনস’ বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন ও নথি ব্যবস্থাপনায় বেশ কিছু নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ট্যালি প্রাইম ৭.১ -এর নতুন ফিচারগুলো তুলে ধরা হয়। এতে ট্যালি-এর গ্রাহক, ব্যবসায়ী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বিভিন্ন শিল্পখাতের পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী ও বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির উদাহরণের মাধ্যমে নতুন সংস্করণের বিভিন্ন সুবিধা তুলে ধরেন ট্যালি-এর পণ্য বিশেষজ্ঞরা।

ট্যালি সলিউশনস জানায়, নতুন সংস্করণটির অন্যতম প্রধান আকর্ষণ হলো উন্নত ইনভয়েস পার্সোনালাইজেশন সুবিধা। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইনভয়েস তৈরি করতে পারবে। লোগো, স্বাক্ষর, ওয়াটারমার্কসহ ব্যবসা-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যুক্ত করে ইনভয়েসকে আরও আধুনিক ও পেশাদারভাবে উপস্থাপনের সুযোগ থাকছে এতে।

নতুন সংস্করণে আধুনিক, কাস্টমাইজযোগ্য ও দ্বিভাষিক ইনভয়েস টেমপ্লেট যুক্ত করা হয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন ও ব্র্যান্ড পরিচয় অনুযায়ী ইনভয়েসের ধরন নির্ধারণ করতে পারবে। একই সঙ্গে ভবিষ্যতে ট্যালি-এর নতুন সংস্করণে আপগ্রেড করলেও এসব কাস্টমাইজেশনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার সুবিধা থাকবে।

ট্যালি প্রাইম ৭.১-এ অটো রাপ টেক্সট সুবিধাটিও উন্নত করা হয়েছে। আগে যেখানে ইনপুট ফিল্ডে সর্বোচ্চ ৫০টি অক্ষর ব্যবহারের সুযোগ ছিল, নতুন সংস্করণে তা বেড়ে ১৫০ অক্ষরে উন্নীত হয়েছে। এর ফলে ব্যবসায়িক লেনদেন, রিপোর্ট ও বিভিন্ন নথিতে আরও বিস্তারিত তথ্য সংযোজন করা সম্ভব হবে। উন্নত টেক্সট-র‍্যাপিং সুবিধার কারণে এসব তথ্য পড়া, ব্যবস্থাপনা ও শেয়ার করাও সহজ হবে।

ট্যালি সলিউশনস-এর বাংলাদেশে সিনিয়র জেনারেল ম্যানেজার ভিকাস পাঞ্চাল বলেন, ‘বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এমন প্রযুক্তি চায়, যা তাদের দৈনন্দিন কার্যক্রমকে আরও সহজ করবে, কিন্তু কাজের প্রক্রিয়ায় বাড়তি জটিলতা তৈরি করবে না। ট্যালি-তে আমরা পণ্য উন্নয়নের ক্ষেত্রে এই বাস্তবতাকেই গুরুত্ব দিয়ে থাকি। ট্যালি প্রাইম ৭.১-এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের ইনভয়েসে নিজেদের পরিচয় আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যবসায়িক তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে আরও সহজ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আমাদের গ্রাহকদের জন্য এসব নতুন সুবিধা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্যবসার প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় রয়েছে আমাদের।’

ট্যালি সলিউশনস-এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরকে সহায়তা করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সংস্করণগুলোতে ব্যবহারকারীদের জন্য বাংলা ও ইংরেজি বহুভাষিক সাপোর্ট, দ্রুত ব্যবসায়িক নথি শেয়ারের জন্য হোয়াটস আপ ইন্ট্রিগ্রেশন এবং আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য বিজনেস ড্যাশবোর্ড যুক্ত করা হয়েছে।