মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

ভিনিসিয়ুসের চলে যাওয়ায় আপত্তি নেই রিয়াল মাদ্রিদের

প্রতিবেদক:
ভিনিসিয়ুসের চলে যাওয়ায় আপত্তি নেই রিয়াল মাদ্রিদের

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কয়েক মাস ধরেই বরফ জমেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। এবার সেই অচলাবস্থা কাটাতে কঠোর অবস্থান নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ক্লাবের নতুন প্রস্তাবে সাড়া না দিলে চলতি দলবদল উইন্ডোতেই এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে বিক্রি করে দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছে লস ব্লাঙ্কোরা! 

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তির ক্ষেত্রে আগের নির্ধারিত প্রস্তাবের এক পয়সাও বাড়াতে নারাজ রিয়াল। ক্লাবের নীতি নির্ধারকদের মতে, এখন বল পুরোটাই ভিনিসিয়ুসের কোর্টে, হয় তিনি রিয়ালের বাড়ানো শর্তে সই করবেন, না হয় সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় জানিয়ে নিজের নতুন ঠিকানা খুঁজে নেবেন।

বিশ্বকাপের বিরতি শেষে সোমবার প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভিনিসিয়ুসের। তবে নতুন মৌসুমের বাঁশি বাজার আগেই তার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদও বাকি রয়েছে মাত্র এক বছর। ইএসপিএন আরও জানিয়েছে, ভিনির প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্তাদের নতুন কোনো বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তাই দীর্ঘায়িত আলোচনার বদলে দ্রুতই এর একটা হেস্তনেস্ত চাইছে ক্লাব কর্তৃপক্ষ।
অন্যদিকে স্প্যানিশ প্রচারমাধ্যম ‘এএস’-এর দাবি, রিয়াল ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই ২৪ বছর বয়সী এই তারকার।

তবে ক্লাবের নতুন প্রকল্পে নিজের ভূমিকা ও অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের আগমনের পর রিয়ালের আক্রমণভাগে নিজের রাজত্ব ও গুরুত্ব কতটুকু থাকবে, তা নিয়ে ক্লাবের স্পষ্ট বার্তা চান এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

চুক্তি নিয়ে এমন দরকষাকষি অবশ্য নতুন কিছু নয়। ২০২২ সালে নতুন চুক্তিতে সই করলেও ২০২৩ সালের অক্টোবরে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর পর রিয়ালের সাফল্যের অন্যতম কান্ডারি হয়ে উঠলেও, সম্প্রতি নতুন পরিকল্পনায় এমবাপ্পেকেই স্পটলাইটে রাখা হচ্ছে বলে মনে করছেন ভিনিসিয়ুস।

২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দিয়ে নিজেকে বিশ্বের সেরা ফুটবলারদের সারিতে নিয়ে গেছেন ভিনি। বর্তমান চুক্তি অনুযায়ী তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো। ২০২১-২২ এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়ালকে ট্রফি জেতানোয় অগ্রণী ভূমিকা ছিল তার। ২০২৪ সালে জিতেছিলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’। 

এদিকে ভিনিসিয়ুস যদি শেষ পর্যন্ত রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে তাকে চড়া দামে দলে ভেড়াতে ওঁৎ পেতে আছে ইংলিশ ক্লাব আর্সেনাল। যদিও তারকা খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, গানার্সদের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।