মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ সংবাদ সম্মেলন

প্রতিবেদক:
পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ সংবাদ সম্মেলন

সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সনাতনী দাবি করে এক নারীর ভিডিও ও ছবি প্রচার করে কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলার সকল সচেতন সনাতন ধর্মালম্বীদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় পাঁচ শতাধিক সনাতনী নারী পুরুষ অংশ নেন।

এদিকে, শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সনাতনীরা। মিছিলটি পঞ্চগড় সোনালী ব্যাংক হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেবীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায়, সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী বক্তব্য রাখেন।

পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের নামে যে কুৎসিতভাবে, এআই’র মাধ্যমে, যে ছবি-ভিডিও বানিয়ে, ফেসবুকের মাধ্যমে যে সনাতনীদের মাঝে একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে, তার প্রতিবাদের জন্য আমরা আজকে এসেছি। সনাতন ধর্মের কল্পনা রানী নামে এক নারী বলেন, আমার সনাতনী আজাদ ভাইয়ের সাথে আছি বলেই এইটা যেন বিভ্রান্তি হয়, যাতে আমরা হিন্দুরা যাতে আজাদ ভাইয়ের বিপক্ষে যাই এইজন্য বিরোধী দলগুলো আমাদের সনাতনীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আমরা চাই আমরা আজাদ ভাইয়ের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। দেবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্ররায় বলেন, ফেব্রুয়ারিতে সংখ্যালঘুরা নিরঙ্কুশভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, যাকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, এমন একজন সনাতনী প্রেমী মানুষের প্রতি আজকে যে অপবাদ দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, মিথ্যা ভিডিও ছড়িয়ে তার চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে, আমরা সনাতনীরা সেই কারণে আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি এর প্রতিবাদ জানাতে।

সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে এক সনাতনী নারীকে জড়িয়ে মিথ্যা কুৎসা রটানো হচ্ছে এআই দিয়ে। বিরোধীরা প্রতিমন্ত্রীর সাথে সনাতনীদের দুরত্ব সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের নিয়ে খেলতে চাইছে। অথচ প্রতিমন্ত্রী আমাদের খুবই ভালোবাসেন।

তিনি আমাদের উন্নয়নে কাজ করছেন। যারা এসব করছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন বক্তারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে গিয়ে জড়ো হন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের হল রুমে সনাতনী নেতারা প্রতিমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা তথ্য ও কুৎসা রটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক সচেতন সনাতনী সমাজের নারী পুরুষ অংশ নেন।