মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক:
রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শনিবার বেলা ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মোঃ ফারুক হোসেন (৪২) ও সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মোঃ আজমত আলী (৩৫)।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কুষ্টিয়া থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ একটি অটোবাইকে করে দৌলতদিয়া নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার এস আই সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় একটি অটো রিকশায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী ফারুক ও আজমতকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরসহ আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।