মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

প্যারিসের ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট মাতাবেন নগর বাউল জেমস

প্রতিবেদক:
প্যারিসের ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট মাতাবেন নগর বাউল জেমস

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠবর্তী শহর সারসেলে আগামীকাল রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এই উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে গান পরিবেশন করবেন বাংলাদেশের কিংবদন্তি রকশিল্পী নগর বাউল জেমস।

ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হতে যাওয়া এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি। আয়োজকদের দাবি, স্থানীয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদনের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সারসেলের স্টেড এমিল জালা (Stade Émile Zola) মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন যৌথ আয়োজক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) এবং অফিওরা (OFIORA)-এর পরিচালক কৌশিক রাব্বানী।

তাদের ভাষ্য, ইউরোপে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। জেমসের পরিবেশনার পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। এছাড়া নারী ও শিশুদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

মেলা প্রাঙ্গণে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্পের নানা স্টল বসবে, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি করবে এক টুকরো দেশীয় আবহ।

উৎসবে সাধারণ প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো এবং বিশেষ টিকিটের মূল্য ৭০ ইউরো। দর্শনার্থীদের জন্য থাকবে র‍্যাফেল ড্র, যেখানে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি প্রধান পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি নতুন বিএমডব্লিউ (BMW) গাড়ি।

নিরাপত্তার বিষয়ে আয়োজকরা জানান, স্থানীয় ফরাসি পুলিশের পাশাপাশি পেশাদার নিরাপত্তাকর্মীরা পুরো অনুষ্ঠানজুড়ে দায়িত্ব পালন করবেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করার পরই অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সারসেল ফ্রান্সের ভাল-দ্য-ওয়াজ (Val-d’Oise) অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা প্যারিসের কেন্দ্র থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। দীর্ঘদিন ধরে শহরটিতে বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে। ফলে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

নগর বাউল জেমসের অংশগ্রহণ, দেশীয় সংস্কৃতির সমাহার এবং নানা আয়োজনের সমন্বয়ে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ এবারও ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।